শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রতিবন্ধী শিশু রাফি পেল সুবর্ণ নাগরিক কার্ড, ভর্তি হলো স্কুলে

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৭:২৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রতিবন্ধী শিশু রাফি পেল সুবর্ণ নাগরিক কার্ড, ভর্তি হলো স্কুলে

    শিবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী রাফি (৫) নামে এক শিশু পেয়েছে সুবর্ণ নাগরিক কার্ড। একই সঙ্গে তাকে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। শিশুটির পরিবার জানিয়েছে জন্ম থেকেই তার দুটি হাত নেই। কিন্তু তার জীবন থেমে নেই। সে তার প্রয়োজনীয় সকল কাজ দুটি পা দিয়ে করে। এমনকি তার পা দিয়ে লিখতে পারে। ইচ্ছা আছে সে বড় হয়ে পড়াশোনা করে চাকরি করবে। তাই রাফি পড়াশুনা করতে চায়।

    এদিকে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসi রাফিকে তাৎক্ষণিক প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করেন। একই সঙ্গে শিশুটির পড়াশুনার আগ্রহ দেখে শিশু রাফির মায়ের পরামর্শে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে শিশু রাফিকে ওই বিদ্যালয়ে ভর্তি করানো হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু রাফিকে সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে শিশু রাফিকে নিয়মিত ফলোআপ রাখা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৭:২৪ পূর্বাহ্ন