শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তিন মাস পর সোনামসজিদ সীমান্তে যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৭:২৩ পূর্বাহ্ন

    তিন মাস পর সোনামসজিদ সীমান্তে যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

    তিনমাস পর শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাবলু হক (৪১) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে -বিএসএফ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সোনামসজিদ সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় বিজিবির নিকট মরদেহটি হস্তান্তর করা হয়। পরে বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত থেকে নিহতের ভাই সাজেবুল হকের নিকট মরদেহটি বুঝিয়ে দেয়া হয়। আইনী প্রক্রিয়া সম্পন্ন করতেই মরদেহ ফেরত দিতে বিলম্ব হয়েছে বলে জানা গেছে। এ সময় মালদহ পুলিশ-বিএসএফ, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ ক্যাম্পের সদস্য, শিবগঞ্জ থানা পুলিশ, পাঁকা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে ২২ আগস্ট রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮৩/৬ এস এর শূন্য লাইন হতে আনুমাণিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে উনিশবিঘী এলাকায় দিয়ে বাবলু ভারতে প্রবেশ করলে মালদহের ৭০ বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এ সময় আহত হলে বিএসএফ টহলদল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভারতের মালদহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

    শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম জানান, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিল। হঠাৎ খবর আসে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। পরে বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে যায়। দীর্ঘ তিন মাস পর আইনী প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ-বিএসএফ ও বাংলাদেশ পুলিশ ও বিজিবির উপস্থিতিতে নিহতের মরদেহটি ফেরত দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ নভেম্বর, ২০২৩ ০৭:২৩ পূর্বাহ্ন