পিরোজপুরে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত, বুধবার (২২ নভেম্বর) শহীদ ওমর ফারুক মিলনায়তন উপজেলা পরিষদ পিরোজপুরে, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ (আরইআর এমপিও-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুস্থ নারী কর্মীদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রশিক্ষণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ সাব্বিরা সাজ্জাদ উপজেলা নির্বাহীকর্মকর্তা পিরোজপুর, সভাপতিত্ব করেন হরষিদ সরকার উপজেলা প্রকৌশলী পিরোজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ, উপস্থিত ছিলেন এস,এম পারভেজ সিনিয়র সাংবাদিক বিটিভি দৈনিক যুগান্তর, মোঃ ফজলে রাব্বি সহকারী প্রকৌশলী পিরোজপুর সদর উপজেলা, অনুষ্ঠানে প্রধান অতিথি আহমেদ সাব্বির সাজ্জাদ পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ এর কর্মকর্তাদের কর্মচারীদের, জীবনমান উন্নয়ন পারিবারিক অবস্থান সহ তাদের পরিবারের বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে বৃক্ষরোপণ হাঁস মুরগি গবাদি পশু পালন সহ বিভিন্ন কাজের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং তাদের কাজের প্রশংসা করেন ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ (আরইআর এমপিও-৩) এলজিডি পিরোজপুর সদর উপজেলা পিরোজপুর।
