ডিবি অফিস আস্থার জায়গা: তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ন

ডিবি অফিস আস্থার জায়গা: তানজিন তিশা

ছোট পর্দার আলোচিত অভিনয়শিল্পী তানজিন তিশার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যাওয়ার কারণ নিয়ে চলছে নানা আলোচনা। ব্যক্তিগত জীবনের নানা আলোচিত ঘটনাকে কেন্দ্র করে আইনগত সহায়তা পাওয়ার জন্য তিনি সেখানে যান বলে জানা গেছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ডিবিপ্রধান হারুন নিজেই।
 
পরে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিশা। তিনি বলেন, ‘আমার মনে হয় ডিবি অফিস আস্থার জায়গা। আমরা প্রত্যেকটা মানুষই সাইবার বুলিংয়ের শিকার হই, আমাদের শোবিজের অনেক তারকা বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের শিকার হন। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্ল্যাটফর্মে যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হ্যারাসমেন্টের শিকার হই, তারা এখানে আসেন; হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।’
 
এদিকে তিশার ডিবি কার্যালয়ে যাওয়ার বিষয়ে হারুন অর রশীদ জানান, আইনগত সহায়তা পাওয়ার জন্য ডিবি কার্যালয়ে এসেছিলেন তিশা।
 
 
মূলত গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নেটদুনিয়ায় ওঠে সমালোচনার ঝড়।
 
জানা গেছে, অভিনেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল থেকে ফিরে তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি পুরো ঘটনাটি সবিস্তারে তুলে ধরেন।
 
তিশা লেখেন, ‘আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পর কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
 
অভিনেত্রীর কথায়: আরও একটা বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ (আত্মহত্যা) আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেব না।

 
তিশার ভাষ্য: ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)। যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগির আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব।’




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

২১ নভেম্বর, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২১ নভেম্বর, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২১ নভেম্বর, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২১ নভেম্বর, ২০২৩ ১১:০০ পূর্বাহ্ন