কাল তাপমাত্রা আরও কমতে পারে

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারী, ২০২২ ০১:৪০ অপরাহ্ন

 কাল তাপমাত্রা আরও কমতে পারে
শীত

আগামীকাল রোববার দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আ দেশের কোথাও কোথাও রোদ আবার কোথায় মেঘ-বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে কাল থেকে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, ‘শনিবার দেশের কোথাও কোথাও রোদ আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মূলত রোববার থেকে দেশের আকাশে তেমন মেঘ থাকবে না। পুরোপুরিই রোদের দেখা মিলবে। তবে মেঘ কেটে গেলে রবিবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে।’

এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই এলাকায় দিনের বেলায়ও হিমেল বাতাস বয়ে যাওয়ায় বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। বিকেলের পর থেকে ঠাণ্ডা আরো বেড়েছে। এতে অসহায় ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ জানুয়ারী, ২০২২ ০১:৪০ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ জানুয়ারী, ২০২২ ০১:৪০ অপরাহ্ন