শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ন

     পর্যটনে বাংলাদেশ-নেপাল-মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্পের বিকাশের লক্ষে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে।’

    বাংলাদেশে মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বৈঠকে পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুকেও শুভেচ্ছা জানান।

    রাষ্ট্রদূত বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রধানমন্ত্রী বলেন, অনেক বাংলাদেশি কর্মী মালদ্বীপে কাজ করছেন। ‘তারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে,’ তিনি বলেন।

    মালদ্বীপের রাষ্ট্রদূত ঢাকায় তার দায়িত্ব পালনে তাঁর সরকারের সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার মেয়াদে মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডার এট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২১ নভেম্বর, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ন