শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ নভেম্বর, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ন

    মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

    মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

    শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ  এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ অনুষ্ঠানে দেশের পক্ষে যোগ দেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই'র মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেন।

    পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের ভোটে নির্বাচনে ৫৪.০৪ শতাংশ ভোট পেয়ে মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পূর্বের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ নভেম্বর, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ নভেম্বর, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৯ নভেম্বর, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ন