শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আধুনিক সভ্যতা ম্লান করে দিচ্ছে গ্রামীণ সব খেলাধুলা

    এস এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ন

    আধুনিক সভ্যতা ম্লান করে দিচ্ছে গ্রামীণ সব খেলাধুলা

    আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে  জনপ্রিয় গ্রামীণ খেলাধুলা।এক সময় গ্রামগঞ্জের ছেলে মেয়েরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অভ্যস্থ ছিল। অবসর সময় ছেলে-মেয়েরা দলবেধে খেলতে যেত খোলা মাঠে। পুকুরে ঝাপ দিয়ে গোসল করা সহ শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো বিভিন্ন খেলাধুলার মাধ্যমে।
    বর্তমানে পাড়া মহল্লাতে তেমন একটা চোখে পড়ে না শিশু-কিশোরদের এক সময়ের জনপ্রিয় মজার খেলাধূলা।

    কানামাছি বৌ বৌ, হাঁ-ডু-ডু, লাটিম খেলা, পাক্ষি খেলা, দাড়িয়া বান্ধা,গোল্লাছুট, ঢাংগুলি ( টেমঢাং) মারবেল, হাঁসধরা, রশিটানা, ইচিং-বিচিং, ওপেন টু বায়োস্কোপ, মল্ল যুদ্ধ, লাঠি খেলা, লুকোচুরি, কক ফাইট (মোরগ লড়াই), কড়ি, ধাপ্পা, কুতকুত, বিস্কুট খেলা, যেমন খুশি তেমন সাঁজ, পুতুলের বিয়ে, চড়ই -ভাতি, এলাডিং বেলাডিং, সাত চাড়া উল্লেখযোগ্য।

    এক সময় দুপুর ঘনিয়ে যখন বিকেল হতো একটু ফাকা জায়গা পেলেই বিশেষ করে আমবাগানে কাছামাছি, বৌছি, হা-ডু-ডু, গোল্লাছোট, দাড়িয়াবান্ধা কিংবা ঢাংগুলি খেলায় মেতে উঠত।

    সন্ধ্যা হলে খেলা ধূলায় মত্ত শিশু কিশোর নিজ নিজ বাসার চলে যেত হারিকেন বা কুপির আলোতে পড়তে বসতো। সেই সময় ক্রিকেট তো দুরের কথা একক ভাবে ফুটবল কেনা ছিল বিশাল ব্যাপার। দুই দলের খেলোয়ারা চাঁদা তুলে প্রথম পুরষ্কার একটা আয়না এবং দ্বিতীয় পুরষ্কার একটা চিরুনি দিয়ে দুই দলের মধ্যে জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হতো।

    ছোট বয়সে চাচাত ফুফাত, মামতো ভাইবোন, বন্ধু-বান্ধব মিলে পরন্ত বিকালে ও জ্যোস্না রাতে গোল্লাছুট, হাঁ-ডু-ডু ও দাঁড়িয়াবান্ধা খেলাগুলো কথা মনের গহিনে এখনো নাড়া দেয়।

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার  কলামিস্ট সাংবাদিক আবু সাঈদ (৬০) জানান, বছর কয়েক আগেও এই গ্রামীন খেলাধুলা গুলো প্রতিটি গ্রামে বিরাজ করতো ছেলে বুড়ো সবাই খেলতো কিন্তু আধুনিকতার ছোয়ায় আজ এসব খেলাধুলা নজরে আসেনা।

    পিরোজপুর সদরের কালেক্টর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কাদিরুল মুক্তাদির জানান, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ কে মাদকের হাত থেকে রক্ষা করতে পারে গ্রামীণ খেলাধুলা, মাদক মুক্ত সমাজ গঠনে আদি গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই, তাই আমাদের উচিত বর্তমান প্রজন্ম কে গ্রামীণ সাধারণ মানুষের খেলাধুলার সাথে পরিচয় ঘটানো এবং এসব খেলাধুলাকে টিকিয়ে রাখা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ন