শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সেতু ভেঙ্গে খালে : দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ন

    পিরোজপুরে সেতু ভেঙ্গে খালে : দুই উপজেলার বাসিন্দাদের ভোগান্তি

    পিরোজপুরের ইন্দুরকানীতে সেতু ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার হাজার হাজার বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন খালের উপরের সেতুটি বুধবার গভীর রাতে ভেঙ্গে খালে পড়ে যায়।

    এতে ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এই সেতুটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে এবং বিভিন্ন মালামাল পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। সেতুটি পার হয়ে এ উপজেলার অনেক বাসিন্দারা পাশ্ববর্তী মোড়েলগঞ্জ, শরণখোলা ও মংলা যাতায়াত করে এবং মালামাল পরিবহন করে থাকে। অপরদিকে মোড়েলগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ ইন্দুরকানী, পিরোজপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে ও মালামাল পরিবহন করে থাকে।

    এ ব্যাপারে বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক মোঃ মেহেদী হোসেন হাওলাদার বলেন , সেতুটি দুই উপজেলার সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং  সংস্কারের জন্য নিউজ হয়েছে এতে কর্তৃপক্ষের টনক নড়ে নাই ।

    ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলার হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই জনস্বার্থে সেতুটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন।
    ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ করিম ইমন জানান, জনগুরুত্বপূর্ণ সেতুটি ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলার মানুষ চলাচলসহ মালামাল পরিবহন করতে অসুবিধার মধ্যে পড়েছে। সেতুটি দ্রুত নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, সেতুটি স্থানীয় বাজারে স্থাপিত। এটি ব্যবহার করে অনেক মানুষ যাতায়াত করে। সেতুটি অনেক গুরুত্বপূর্ন। এটি যত দ্রুত সম্ভব মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ন