শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা শুরু শনিবার

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন

    নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা শুরু শনিবার

    দেশব্যাপী একসঙ্গে শুরু হচ্ছে নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা।

    বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১৮ নভেম্বর (শনিবার) সকাল থেকে সারা দেশের মোট ৭৫২টি কেন্দ্রে এই সমাপনী পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। অনুষ্ঠিতব্য এবারের পরীক্ষায় অংশ নেবেন ৪৯ হাজার ৪ শত ৯৪ জন ছাত্র-ছাত্রী।

    পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন গণমাধ্যমকে বলেন, শিশুশিক্ষার উন্নয়ন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে নুরানী বোর্ড। নুরানী বোর্ড নিবন্ধিত ২ হাজার ৯ শত ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করে। সে হিসেবে আমরা নভেম্বর মাসেই পরীক্ষা নিয়ে থাকি। এ বছরও এর ব্যতিক্রম নয়। তাই শিশুদের এই সমাপনী পরীক্ষা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

    পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, একটি অস্থির সময়ের মধ্যেও  নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা নিতে হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোন বিকল্প নেই। তাই পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলাবাহিনী, পরীক্ষক-নেগরান ও মাদরাসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

    তিনি আরো বলেন, পরীক্ষা চলাকালীন সকল কাজ তদারকি করতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সুবিধা-অসুবিধা, অভিযোগ-অনুযোগ বা মতামত জেনে সমাধান করতে মনিটরিং সেল কাজ করবে। এ বছর সমাপনী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবেন মাওলানা আবু বকর সিদ্দিক।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৬ নভেম্বর, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ন