শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তফসিল ঘোষণায় শিবগঞ্জে আনন্দ মিছিল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ন

    তফসিল ঘোষণায় শিবগঞ্জে আনন্দ মিছিল

    আগামী বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় স্বাধীন নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা করেছে  শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা । বুধবার (১৫ নভেম্বর) রাত সাত টার দিকে   চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয়  নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ  নজরুল ইসলামের নেতৃত্বে  শিবগঞ্জের ডাকবাংলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল ও নির্বাচনী শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে একই স্থানে এসে মিলিত হয়। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।  

    শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আবু আহম্মেদ নাজমুর কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে  সৈয়দ  নজরুল ইসলাম বলেন, সব চক্রান্ত  ও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করায় জাতি আনন্দিত ও স্বস্তি বোধ করছে। বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের নানাধরনের নাটকীয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইতিবাচক অবস্থান জাতিকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদের জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে।  যেকোনো মূলে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে জনগণের সেবার উদ্দেশ্যে বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি ও থাকবো।

    সভায় বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত  ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,সংগঠনিক সম্পাদক বেনজীর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহা,বিশিষ্ট সমাজ সেবক ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল মামুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহহিল আল বাকী সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সহ¯্রাধিক  নেতাকর্মী।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ নভেম্বর, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ন