শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ

    শিবগঞ্জে বিএনপি’র সন্ত্রাস, ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ পৌর-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম।

    এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে। গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা ও মুক্তিযোদ্ধা সন্তান আল মামুনসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২৩ ০৯:৫৮ পূর্বাহ্ন