শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মতুয়ারত্নে (মরণোত্তর) উপাধিতে ভুষিত হলেন শ্রী ললিত কুমার হালদার

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন

    মতুয়ারত্নে (মরণোত্তর) উপাধিতে ভুষিত হলেন শ্রী ললিত কুমার হালদার

    মানবিক কাজ ও মতুয়াধর্ম প্রচার ও প্রসারের অবদানের  স্বীকৃতি  স্বরূপ সম্মাননা পেলেন পিরোজপুর সদর উপজেলার মাছিমপুরের মৃত শ্রী ললিত কুমার হালদার।
    গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী হরি-গুরচাঁদ মতুয়া মিশনের আয়োজনে আন্তর্জাতিক  মতুয়া প্রতিনিধি সম্মেলন ঢাকা ২০২৩ এ  শ্রী ললিত কুমার হালদারের পরিবারের কাছে   এই সম্মাননা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হরি -গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির  সভাপতি  মহামতুয়াচার্য  শ্রী পদ্মনাভ ঠাকুর,  অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক।   বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান,  এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির  প্রেসিডিয়াম সদস্য ,  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীশ্রী হরি- গুরুচাঁদ মুতায়া মিশনের কেন্দ্রীয় কমিটির  নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্না ঠাকুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    শ্রী ললিত কুমার হালদার পিরোজপুরের  মাছিমপুর হালদার বাড়িতে জন্ম গ্রহন করেন। তারা দুই ভাই ও এক বোন ছিলেন । শ্রী ললিত কুমার হালদার ছিলেন ভাইদে মধ্যে বড়। শ্রী ললিত কুমার হালদার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। পরবর্তীতে পিরোজপুর আদালতে এ চাকুরী করেন। শ্রী ললিত কুমার হালদার মানুষের সেবায় বিভিন্ন কাজ করেছেন।  ১৯২৮ সালে পিরোজপুরের মাছিমপুরে শ্রীশ্রী হরি-গুচাঁদ গোপালচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তারের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভূমি দান করেন।  কলেজে মতুয়া  ছাত্র - ছাত্রীদের বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করেন। গ্রামের গরিব মানুষদের উন্নতির জন্য বিনা সুদে  ঋণের  ব্যবস্থা করে দিতেন।  তিনি গুরু দক্ষিণা হিসেবে শ্রী গোপাল সাধু ঠাকুরকে সোনার মোহর দান করেন।  যা মতুয়াদের মধ্যে একমাত্র উল্লেখ যোগ্য ঘটনা।   শ্রী ললিত কুমার হালদার জাতপাত ও বর্ণ প্রথার বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। তিনি হরিনাম প্রচার ও প্রসারে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। শ্রী ললিত কুমার হালদার ১৯৮৫ সালে ৬ জানুয়ারি রবিবার  বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।  

    শ্রী ললিত কুমার হালদার  সম্মাননা পাওয়াতে  পিরোজপুরের  বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৪ নভেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ নভেম্বর, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ন