শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও চেক বিতরণ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১২ নভেম্বর, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও চেক বিতরণ

    শিবগঞ্জে পাঁকা, ছত্রাজিতপুর ও উজিরপুর ইউনিয়নের বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, আবদুল মান্নান, শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বদরুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সাদিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা। এছাড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা বন কর্মকর্তা মাহবুব ইসলাম ও তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা রুবেল আলীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সুবিধাভোগী প্রায় সাড়ে ৭ হাজার নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেয়। পরে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নে বিকাশ সাধন প্রকল্পের আওতায় চারটি ট্রেডে অংশগ্রহণকারী শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে ১১ লাখ ৮৭ হাজার ১’শ টাকার চেক ও ৫ হাজার নারী-পুরুষের মাঝে ফলজ ও বনজসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ নভেম্বর, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন