শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে : মৎস্য মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ নভেম্বর, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

    আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে : মৎস্য মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ব্যাপক যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে।

    জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে এ দেশে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্নফুলি টানেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতু নির্মাণসহ পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জাতীয় গ্রীড সাব-স্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, হাউজিং এষ্টেট, মডেল মসজিদ, মুক্তিযোদ্ধা যাদুঘর ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, শেখ কামাল আইটি ইনিস্টিটিউট, গৃহহীনদের শতভাগ আবাসন, জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতিকরণ ও অক্সিজেন প্লান্ট, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসসহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে ও হচ্ছে। এজন্য চাই সরকারের ধারাবাহিকতা। তাই এ উন্নয়নের গতি অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

    শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে কালীগঙ্গা নদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্থর শেষে আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়েই দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা মানুষকে গতিশীল করে। উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই।

    মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করাই সৃষ্টির সেরা জীবের কাজ, মানুষের কল্যাণে নিজের মেধা, সম্পদ ও শ্রমকে ব্যয় করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনীতি অর্থ-সম্পদ অর্জনের জায়গা নয়, রাজনীতি হচ্ছে সেবা, জনমানুষের জন্য কাজ করা।

    তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।


    কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আইনজীবী সামতির সাবেক সভাপতি এডভোকেট সরদার ফারুক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চান, কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানমোঃ দিদারুজ্জামান শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বদিরুজ্জামান পলাশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১১ নভেম্বর, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ নভেম্বর, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন