গাইবান্ধায় আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেন হুইপ গিনি

গাইবান্ধা প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

গাইবান্ধায় আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেন হুইপ গিনি

এলজিইডি’র অধীনে ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে কালিরবাজার সংলগ্ন মানস খালের উপর ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডির গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মোঃ সামিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গিদারী ইউনিয়ের চেয়ারম্যান মোঃ হারুন রশিদ ইদুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ব্রীজ উদ্বোধনকালে হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের লোকজন নিবেদিতভাবে কাজ করছেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১১ নভেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ নভেম্বর, ২০২৩ ০৮:২০ পূর্বাহ্ন