শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১০ নভেম্বর, ২০২৩ ১২:৪২ অপরাহ্ন

     আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এছাড়া আওয়ামী লীগের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে ১৪টি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এসব তথ্য জানভন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি। । আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।’
    ওবায়দুল কাদের জানান, এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে। গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার টাকা ফরমের দাম নির্ধারণ করা হয়েছে।

    আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

    বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, অগ্নিসংযোগ, বিএনপির অগ্নিসন্ত্রাস চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা মাঠে আছে। তাদের আরও মনোবল দিতে কাজ করবে কমিটি। তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিরোধ করতে হবে।




    রাজনীতি - এর আরো খবর