শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১০ নভেম্বর, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ন

    গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    "কৃষক বাঁচাও দেশ বাঁচাও" এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং রিয়াজউদ্দি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    বর্ধিত সভায় উজানচর ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. সোনা মিয়াকে উজানচর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক, মো. মোসলেম মৃধা, সাখায়াত হোসেন, মোছা. আসমা বেগমকে যুগ্ম আহবায়ক ও ফরিদুজ্জামান ফরিদ মেম্বারকে সদস্য সচিব করে দ্রুত সময়ের মধ্যে উজানচর ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

    উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন খান সাজাপ্রাপ্ত হয়ে জেল হাজতে থাকায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সেই সাথে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনকে ১নম্বর সহ সভাপতি ও আমজাদ হোসেন প্রামানিককে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে।

    গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন প্রামানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান।

    এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ হোসেন প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ নভেম্বর, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ন