শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১১ জন গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১১ জন গ্রেফতার

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আসামী ছিনতাইয়ের ঘটনায় ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশী অস্ত্র সহ ১১ জন গ্রেফতার করেছে পুলিশ।
    আজ বুধবার গভীর রাতে ২৭ জনকে নামিয় এবং আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর থেকে অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

    প্রধান অভিযুক্ত ফল সোহেল (৩৫) মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা এলাকার চাঁন মিয়ার ছেলে এবং রেজওয়ার পৌর শহরের বাসিন্দা।

    এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, গত ০৬ নভেম্বর রাতে ১৭টি মামলার আসামী কিশোর গ্যাং নেতা সোহেল ওরফে ফল সোহেলকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসার সময়ে পৌরসভার সামনে কিশোর গ্যাং এর ২০ থেকে ২৫ জন সহযোগী পুলিশের উপরে হামলা চালিয়ে সোহেলকে ছিনিয়ে নেয়। বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর থেকে কিশোর গ্যাং নেতা ফল সোহেল এর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং রেজওয়ান এর থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়। এসময় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্তর ও পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত মোট ১১ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, এ ঘটনায় এস আই কুদ্দুস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় পুলিশের উপরে আক্রান্ত ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। ১১ জন আসামীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা আব্যহত আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ নভেম্বর, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ন