শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌর ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, মহিলা লীগ নেত্রী নুরজাহান, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল মিঞা, যুবলীগ নেতা মেসবাউল হক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা অন্যান্যরা।

    এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ন