শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলা জাতীয় ওলামা পার্টির কমিটি অনুমোদন

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২৩ ০৭:৪৭ পূর্বাহ্ন

    পিরোজপুর জেলা জাতীয় ওলামা পার্টির কমিটি অনুমোদন

    বাংলাদেশ জাতীয় পার্টির  সহযোগী সংগঠন জাতীয় ওলামা পার্টি পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়, গত শনিবার (৪ নভেম্বর ) ২০২৩  জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড.ইরফান বিন তোরাব আলী ও সদস্য সচিব আল জুবায়ের এর অনুমোদনে পিরোজপুর জেলা জাতীয় ওলামা পার্টির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

    কমিটিতে মাওলানা মোঃ মহিউদ্দিন জিহাদীকে আহবায়ক ও মাওলানা মোঃ নাসির উদ্দিন ওসমানী কে  সচিব নির্বাচিত করে  ৩১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

    নতুন কমিটির উদ্দেশ্যে জাতীয় ওলামা পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড.  ইরফান বিন তোরাব আলী বলেন পল্লী বন্ধু  আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের আলেম ওলামাদের যে পরিমাণ সম্মান করতেন, এরপর থেকে কোন সরকার সেই সম্মানটুকু করেননি। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা  এর কারেন্ট বিল / পানির বিল মওকুফ করেছেন । এটা আমাদের জন্য একটা বড় পাওয়া।

    জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জনাব তৌনিকুল হক বলেন ওলামা পার্টির নতুন কমিটি কে অভিনন্দন। তাদের   আলেম-ওলামাদের সুসংগঠিত করে, আগামীর বাংলাদেশের জন্য এগিয়ে নেবেন ।

    নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মহিউদ্দিন জিহাদী এই প্রতিবেদককে বলেন আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি তার যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমাদের অভিভাবক এ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেবের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আমি জাতীয় ওলামা পার্টি সহ পিরোজপুর জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

    জাতীয় সংসদ নির্বাচন আসন্ন আমাদের চেয়ারম্যান জনাব জি এম কাদের যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা চলার চেষ্টা করব সবাই আমার এবং ওলামা পার্টির সবার জন্য দোয়া করবেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ নভেম্বর, ২০২৩ ০৭:৪৭ পূর্বাহ্ন