শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

    পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া মোবাইল মালিকদের হাতে এ মোবাইল ফোন গুলো তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

    পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এই প্রতিবেদককে জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সবসময়ই কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে।

    পুলিশ সুপার বলেন, মোবাইল উদ্ধারের পাশাপাশি পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছে।

    এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান উপস্থিত ছিলেন




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ নভেম্বর, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন