শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ৩৫৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও আলু আমদানী

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২৩ ১২:২৫ অপরাহ্ন

    সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ৩৫৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও আলু আমদানী

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আলু ও পেয়াঁজ আমদানী অব্যাহত আছে। গত তিন দিনে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে  ৯০১ মেট্রিক টন আলু ও  ২৬৯৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছে। শুধু  রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৪৬ ট্রাকে ১২৪২  মেট্রিক টন  পেয়াঁজ, ১২ ট্রাকে ৩৩৩ মেট্রিক টন আলু আমদানী হয়েছে।এর আগে শুক্র ও শনিবার, গত দুই দিনে এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানী হয়েছে  আরো ৫৬৮ মেট্রিক টন আলু ও ১৪৫৩ মেট্রিক টন পেয়াঁজ।এদিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেয়াঁজ আমদানী হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের বাজরে কমেছে এ দুটি নিত্যপন্যের দাম। কেজি প্রতি ১২-১৫ টাকা কমে দেশী আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়। অন্যদিকে ভারত থেকে আসা আলু বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়।

    অন্যদিকে একশো ছুইছুই করা পেয়াজের দামও কমেছে কেজিতে ২০-২৫টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। দেশী পেয়াঁজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কমে ১১০ টাকায়।বিক্রেতারা বলছেন,আলু আমদানী অব্যাহত থাকলে আলুর দাম আরো কমে কেজি প্রতি অন্তত ৩০ টাকা হবে। অন্যদিকে পেয়াজের দামও আরো কিছুটা কমতে পারে।চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত  ৯০১ মেট্রিক টন আলু ও ২৬৯৫মেট্রিক টন পেঁয়াজ  ভারত থেকে আমদানী হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর