শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শশুরবাড়ী ফেরা হল না পাইকগাছার নববধু আয়শা খাতুনের

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন

    শশুরবাড়ী ফেরা হল না পাইকগাছার নববধু আয়শা খাতুনের

    খুলনার পাইকগাছায় শশুরবাড়ী  ফেরার সময় সড়ক দূর্ঘটনার নববধু আয়শা খাতুনের (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.৩০ মিনিটের দিকে উপজেলার আগড়ঘাটা ভেদামারী মোড়ে। সে উপজেলার প্রতাপকাটী গ্রামের কাকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের স্ত্রী। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার দিন আয়শা খাতুন ও স্বামী মটর সাইকেল যোগে রাড়ুলী বাবার বাড়ী থেকে শশুর বাড়ী প্রতাপকাটী যাচ্ছিল।

    পথিমধ্যে পাইকগাছা উপজেলার ভেদামারী মোড় নামক স্থানে তারা দূর্ঘটনার স্বীকার হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আয়শা খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে। একই সময়ে পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যার নম্বর সাতক্ষীরা-জ ০৪-০০৬১ এসে আয়শা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্বামী অপর পাশে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়েছে।

    এ ঘটনায় সেখানে উপস্থিত উৎসুক জনতা তাৎক্ষণিক ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করে। খবর পেয়ে পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার পূর্বক জনতার হাতে আটক বাস, বাসের চালক ও হেলপারকে আটক করে কপিলমুনি ফাঁড়িতে নিয়ে আসে। সর্বশেষ এ ঘটনায় নিহতের বাবার বাড়ী ও শশুর বাড়ীতে শোকের মাতম চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ নভেম্বর, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন