সারা দেশ ব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধে আগুন সন্ত্রাস, হত্যাকান্ড, নৈরাজ্য ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
সেমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে রাজবাড়ী জেলা আওয়ামীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়। এসময় জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগ কর্যালয়ে এসে শেষ হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ শান্তি সমাবেশ।
ওই সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, সদর উপজেলা আওমীলীগের সভাপতি রমজান আলী খান, ইন্জিনিয়ার মোঃ আমজাদ হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলে।
রাজবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ন