শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২৩ ০৮:০২ পূর্বাহ্ন

    পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

    ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলী আজম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের জেলা কমিটির সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।

    সভায় বক্তারা বলেন, পুলিশ আজ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে নিরবিচ্ছিন্নভাবে পুলিশের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। আজ ঘরে বসেই দেশের নাগরিকরা অনলাইন জিডি করতে পারছেন। যা এক সময় ছিল অকল্পনীয়। পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে হচ্ছে। এখন ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশী সেবা তাৎক্ষনিক পাওয়া যাচ্ছে। প্রযুক্তি নির্ভর জনবান্ধব পুলিশ বাহিনী আজ জনতার পুলিশে পরিণত হতে যাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুষ্কৃতিকারীদের জঘন্য অপরাধ ঠেকাতে পুলিশকে প্রাণ দিতে হচ্ছে। অন্যদিকে পুলিশ বাহিনী শান্তিপ্রিয় দেশবাসীর কাছে হচ্ছে প্রশংসিত।

    বক্তারা আরো বলেন, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে বিভিন্ন পর্যায়ের প্রায় ৯০ হাজার পদ সৃষ্টি করে তা পূরণ করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের পুলিশের অবস্থান এখন ৪র্থ। মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে গড়ে ওঠা পুলিশ বাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়, মাদক নিয়ন্ত্রণে, জঙ্গিদের উত্থ্যান ঠেকাতে, নারী পাচার রোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    সভা শেষে কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সদর থানার শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২৩ ০৮:০২ পূর্বাহ্ন