শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২৩ ০৮:০০ পূর্বাহ্ন

    পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

    পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের আলোচনা সভায় মিলিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় প্রমুখ।

    এসময় বক্তারা বলেন গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। এর মাধ্যমে দেশের গ্রামীন অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়েছে। আগামীতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সমবায়ীকদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

    পরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা সভা করে জেলা প্রশাসন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ নভেম্বর, ২০২৩ ০৮:০০ পূর্বাহ্ন