পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনমের উদ্যােগে মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে দুপুরের খাবারে অংশগ্রহণ ও উপহার সসামগ্রী বিতরন করেন। শুক্রবার দুপুরে পুনাক পিরোজপুর সভানেত্রী দিলরুবা শবনমের ব্যাক্তিগত উদ্যােগে মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপারের গর্ভধারিনী “মা“ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া বেগম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ মুকিত হাসান খান, পুলিশ হাসপাতাল পিরোজপুর এর ডা: মেহেদী হক, উম্মে হানি বিনতে কবির, ডা. সামান্তা আলম রিস্তা প্রমুখ। এসময় মোক্তারকাঠী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশু ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী উপস্থত ছিলেন।
এতিমদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করলেন পিরোজপুর পুনাক সভানেত্রী
পিরোজপুর প্রতিনিধি
৫ নভেম্বর, ২০২৩ ০৬:৩৪ পূর্বাহ্ন