শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩৯ জন আহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন

    বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৩৯ জন আহত

    কুমিল্লায় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই শিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জেলা সদর ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত সাড়ে ৯টার দিকে  নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে। সিলিন্ডারের বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩৯ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লায় রেফার করা হয়েছে। এখন এ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি আছেন।

    নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন জানান, বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বেলুনের ব্যবসা করেন। তিনি বেলুনে গ্যাস ভর্তি করছিলেন। এ দৃশ্য দেখতে ও বেলুন ক্রয়ের জন্য লোকজন ওই বাড়িতে জড়ো হয়। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আনোয়ার হোসেনসহ ৩৯ জন আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ জানুয়ারী, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন