শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩ নভেম্বর, ২০২৩ ০৭:২১ অপরাহ্ন

    শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত

    যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে কালো ও জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটু খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

    এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর