শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে পিরোজপুর আওয়ামী লীগের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ নভেম্বর, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে পিরোজপুর আওয়ামী লীগের বিক্ষোভ

    বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভেন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে সমাবেশে মিলিত হয়।  

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারী তালুকদার জয়েন সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কয়েক হাজার জনতা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করে।

    সমাবেশ বক্তারা বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধকে পিরোজপুরের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামীলীগ এর নেতৃত্বে তারা অবরোধের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে। আওয়ামীলীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিলো। আওয়ামীলীগের হাতেরই এদেশ নিরাপদ থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনিত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে উন্ন্য়নের ধারাকে অব্যহত রাখতে হবে। অবরোধের নামে পিরোজপুরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে।

    এদিকে সকাল থেকে অবরোধের কোন ছাপ পিরোজপুরে দেখা যাচ্ছে না। শহরের রিক্সা গাড়ি চলাচল স্বাভাবিক আছে, দোকানপাট খোলা। পুলিশ বিজিবি র‌্যাব সদস্যদের কঠোর পাহারায় জেলার অভ্যন্তরে ও দুরপাল্লার বাস চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ নভেম্বর, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন