শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২ নভেম্বর, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

    পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় সার্কিট হাউজ মিলনায়তন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাব্বির সাজ্জাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী প্রমুখ।

    এসময় বক্তারা দিবসটি তাৎপর্য তুলে ধরে বলেন যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ু গত সংকট মোকাবেলায় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। এ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরী। টেকসই বিশ্ব বিনির্মাণে যুবদের জন্য সবুজ দক্ষতা অত্যন্ত সময়োপযোগী যদিও সুস্থ ও টেকসই সমাজ গঠনে সবুজ দক্ষতা সকলেরই প্রয়োজন। অসীম সাহসী, সৃজনশীল ও সম্ভাবনাময় যুবসমাজ যুগ যুগ ধরে উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করছে। তাই টেকসই অভীষ্ট উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সকল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারাই গুরুত্বপূর্ণ অংশীদার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ নভেম্বর, ২০২৩ ০৮:৫৯ পূর্বাহ্ন