শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অবরোধের দ্বিতীয় দিনে পিরোজপুরে বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ২ নভেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন

    অবরোধের দ্বিতীয় দিনে পিরোজপুরে বিক্ষোভ

    বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে পিরোজপুরে বিক্ষোভ ও রাস্তা আটকে দেয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুুপুরে জেলা ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতাদের উদ্যোগে জেলার পিরোজপুর-নাজিরপুর সড়কে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া একই দিন ওই সড়কের উপর গাছে গুড়ি ফেলে রাস্তা আটকে দেন অবরোধ সমর্থকরা।

    জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার জানান, ওই দিন সকালে তিনি সহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান শাহিন, জেলা স্বেচ্ছা সেবকদলের জেষ্ঠ্য যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম সহ ছাত্র ও স্বেচ্ছা সেবকদলের কয়েক নেতাদের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন কর্মীরা।

    জেলা ছাত্রদলের সহ সভাপতি এসকে আল-আমিন বলেন, শহরের সাথে ঢাকা সহ বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর-ঢাকা সড়কে ছাত্রদলের উদ্যোগে গাছ ফেলে চলাচল আটকে দেয়া হয়েছে। এ ছাড়া পিরোজপুর হয়ে বাগেরহাট-খুলনা এবং পিরোজপুর- বরিশাল সড়কের বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা পিকেটিং করেন।

     জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গনতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবীদে সারা দেশের ন্যায় পিরোজপুরে অবরোধ চলছে। এ অবরোধকে থামাতে পুলিশ জেলার বিভিন্ স্থান থেকে এ পর্যন্ত শতাধীক বিএনপির নেতা-কর্মীকে আটক করেছেন।

     অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে এমন আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর অবরোধ সফল করতে নেতা-কর্মীরা কাজ করছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ নভেম্বর, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ন