শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জানুয়ারী, ২০২২ ০৮:৩৪ পূর্বাহ্ন

    শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন
    শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন

    বাংলাদেশ ও ডেনমার্ক পারস্পরিক সুবিধার জন্য জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময়) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করলে উভয় দেশই এ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

    টেলিফোনে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

    কথোপকথনের সময়, বালাদেশের দুটি তাৎপর্যপূর্ণ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে উভয় প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উভয় প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
    শেখ হাসিনা ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় মহিলা এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে আবারো শুভেচ্ছা জানান।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর