শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিদিশার জাপা ছাড়লেন ভারপ্রাপ্ত মহাসচিব মামুন

    ১০ নভেম্বর, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ন

    বিদিশার জাপা ছাড়লেন ভারপ্রাপ্ত মহাসচিব মামুন

    বিদিশা এরশাদের  নেতৃত্বাধীন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ পদত্যাগ করেছেন। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকের স্বঘোষিত জাতীয় পার্টির পূনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন তিনি।

    মঙ্গলবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চেয়ারম্যান কার্যালয় বাড়ি নম্বর ১৭, রোড নম্বর ৪, গুলশান- উল্লেখ করা জাতীয় পার্টির প্যাডে কাজী মামুন স্বাক্ষরিত ও লিখিত অব্যাহতির কথা জানিয়ে সংবাদ মাধ্যমে একটি প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

    এতে উল্লেখ করা হয়েছে কাজী মামুন ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে জাতীয় পার্টির পূনর্গঠন প্রক্রিয়া থেকে স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে বিজ্ঞপ্তির শেষ অংশে পূনর্গঠন প্রক্রিয়ার সাফল্য কামনা করেছেন জাতীয় পার্টির সাবেক এই প্রেসিডিয়াম সদস্য।

    সূত্রমতে, সম্প্রতি এরশাদের সাবেক স্ত্রী ও পূনর্গঠন প্রক্রিয়ার সিনিয়র কো চেয়ারম্যান বিদিশা সিদ্দিক সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের অসুস্থতার সুযোগে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়ায় তার সাথে কাজী মামুনের বিরোধ সৃষ্টি হয়।

    বিশেষ করে তিনি অসুস্থ রওশন এরশাদের জন্য দোয়া কামনা না করে অগ্রহণযোগ্য প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়াকে মেনে নেননি কাজী মামুন। শুধু কাজী মামুনই নন, প্রক্রিয়ার সঙ্গে থাকা অন্যান্য সিনিয়র নেতারাও বিষয়টি সমর্থন করেননি। ফলে এরশাদ ট্রাস্টি বোর্ডের সকল সদস্যরা বিদিশা সিদ্দিকের সংবাদ সম্মেলন বয়কট করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর