শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

    শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর ঘোষের বিলে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন মোজ্জাফ্ফর আলীর ছেলে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোর চারটার দিকে ধানে পানি দেয়ার জন্য বাড়ি হতে বের হন চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত মরদেহ গাছে ঝুলতে দেখে পরিবারে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে গাছে। এ সময় মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল।

    তিনি আরও বলেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড। কুপিয়ে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। এলাকাবাসী জানায়, জমিজমা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহ দেখা বোঝা যাচ্ছে হত্যাকান্ড। কারণ মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার ধরণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নমূনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল। তিনি আরও বলেন, থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন