ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থানহ সনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ১২ জানুয়ারি ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থানহ সন এক টুইটার বার্তায় নিজেই এ তথ্য জানান।
টুইটার বার্তায় তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের একটি ফলপ্রসূ টেলিফোন কল পেয়ে আমি সন্তুষ্ট। আমরা ভিয়েতনাম-বাংলাদেশের বন্ধুত্বের এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে ঐতিহ্যবাহী সম্পর্কের আরও প্রচারের ব্যবস্থা নিয়ে সম্মত হয়েছি।