শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারি জমি উদ্ধার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৪ শতক সরকারি জমি উদ্ধার

    শিবগঞ্জের সোনামসজিদ বন্দেরের পানামা পোর্ট এলাকা থেকে প্রভাবশালীদের দখলে থাকা এক কোটি টাকা মূল্যের ৩৪ শতক জমি উদ্ধার  করেছে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস। সোমবার বেলা দুইটা থেকে বিকাল পর্যন্ত শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  জুবায়ের হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ  থানা পুলিশ,শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমিঅফিসের স্ট্যাফের সমন্বয়ে অভিযান চালিয়ে শাহাবাজপুর ইউনিয়নের পোর্ট এলাকায় হরিরামপুর মৌজার সরকারী এক নং খতিয়ানের ৭৭ ও ৭৮ নং দাগের ১৭ শতক করে ৩৪শতক জমি উদ্ধার করা হয়েছে।

    সূত্র মতে স্থানীয়  কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল করে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে পাথর রেখে ব্যবসা করে আসছিল। স্থানীয়দের ভাষ্যমতে এ ৩৪ জমির মূল্য প্রায় এক কোটি টাকা।  এ সময় আরো উপস্থিত  ছিলেন  শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান  নিজামুল হক রানা ও স্থানীয়  গন্যমান্যব্যক্তিবর্গ। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জুবায়ের হোসেন বলেন বৃহত্তর জনস্বার্থে ভূমিদস্যুদের কবল থেকে সরকারী সম্পত্তি  উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ অক্টোবর, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ন