শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ‘র উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ অক্টোবর, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ‘র উদ্বোধন

    পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জণপ্রতিনিধি বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তরা বলেন বর্তমান সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। কোন ভাবেই ডেঙ্গুকে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই সবাইকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সকলের সমান্বত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সকলকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসা, বাগান সহ আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ধ্বংসের জন্য অভিযান পরিচালনা করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ অক্টোবর, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ন