শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব জনসেবা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ জানুয়ারী, ২০২২ ১১:২৫ অপরাহ্ন

    সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব জনসেবা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,  সরকারের কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় সরকারি কর্মচারীদেরকে আত্মনিয়োগ করতে হবে।

    আজ (বৃহস্পতিবার) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত “ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, সরকারি দপ্তর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক । তারা বিভিন্ন সমস্যায় সরকারি দপ্তরে আসেন। জনগণের সেই সকল সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারন জনগনের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা প্রদান করতে হবে।

    তিনি আরো বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

    জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোঃ বদরুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির পরিচালক Voravate Chonlasin অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

     প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর