শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৫ জানুয়ারির পর বুয়েটেও সশরীরে ক্লাস বন্ধ

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জানুয়ারী, ২০২২ ১১:০৯ অপরাহ্ন

     ১৫ জানুয়ারির পর বুয়েটেও সশরীরে ক্লাস বন্ধ
    বুয়েট ক্যাম্পাস

    করোনার বর্তমান পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুধবার (১২ জানুয়ারি) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

    করোনার দীর্ঘ ছুটিতে গত বছরের ১০ নভেম্বর থেকে বুয়েটের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। পরে ১৩ নভেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

    এর আগে গত ৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর