ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ওই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মরহম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের মেয়ে। এর আগে তিনি রোকেয়া হলের প্রভোস্ট ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ছিলেন।