শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে : মৎস্য মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ অক্টোবর, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ন

    নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে : মৎস্য মন্ত্রী

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে নেতা নির্বাচিত হবে, নির্বাচিত ব্যক্তিরা সরকার গঠন করে দেশ চালাবে। আমরা আশা করছি ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের গুরুদায়িত্ব পালন করতে হবে যাতে প্রতিটি কেন্দ্রে যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সেই নির্বাচনটা যদি না হয়, ভোটাররা যদি ভোট দিতে না পারে, পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা নষ্ট হয়ে যাবে। দেশে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাবেন। তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায়, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিশাল ভূমিকা রয়েছে।

    শনিবার (২৮ অক্টোবর) পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যিনি জঙ্গির উত্থান থেকে বাংলাদেশকে শান্তির জনপদে পরিণত করেছেন, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলের পরিণত করেছেন, আধুনিকতার ছাপ দিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন, যিনি আজকে কর্ণফুলী টানেল উদ্বোধন করেছেন, যিনি মেট্রোরেল চালু করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের উন্নয়নের সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এ সময় তিনি আরোও বলেন, যার ভুমিকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে, ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস চালু হয়েছে, যিনি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন, তিনিই শেখ হাসিনা। সেই উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার মত দ্বিতীয় রাষ¦ট্রনায়ক বাংলাদেশে জন্মেনি আর ভবিষ্যতেও জন্মাবেনা । পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ অক্টোবর, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ন