শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ পিরোজপুরের ডালিম খানের

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ অক্টোবর, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন

    বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ পিরোজপুরের ডালিম খানের

    নিজেকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন -৯ নং ওয়ার্ডের বাসিন্দা  মোঃ ডালিম খান।

    গণমাধ্যমে পাঠানো প্রতিবাদ বার্তায় তিনি বলেন, ‘গত শনিবার (২১ অক্টোবর) ২০২৩, সকাল ৮:৪০ ঘটিকায় একটা জাতীয় দৈনিক, কিছু ফেক আইডি থেকে ও
    একটি ভুয়া অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে প্রকাশিত "পিরোজপুরের ডালিম খানের রমরমা মাদক বাণিজ্য" শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। যাহা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া।

    আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার এলাকায় করোনাকালীন সময় কিছু সামাজিক কাজ করেছি  । এলাকার সাধারণ মানুষ আমাকে অনেক ভালবাসে তাই আমার প্রতিপক্ষের ইন্ধনে কোন ধরণের যাচাই বাচাই না করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এহেন ঘৃর্ন্য ও জঘন্য কাজ করেছে।

    আমি উপরে উল্লেখ করেছি আমি একজন রাজনৈতিক কর্মী, ঢাকায় দলীয় কার্যালয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে পুলিশ আমাকে রাজনৈতিক মামলায় চালান দিয়ে দেয়, পরে জানতে পারি পুলিশ আমাকে একটি মাদক মামলা চালান দিয়েছে। এছাড়া আমার নামে কোন মামলাও নাই।

    আমি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রকৃত ঘটনা জেনে সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি, অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।’

    ধন্যবাদান্তে
    মোঃ ডালিম খান ( ৩৭)
    পিতা: আব্দুর রাজ্জাক খান
    মাতা: আনজিরা বেগম
    ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন -৯ নং ওয়ার্ড, পিরোজপুর সদর উপজেলা পিরোজপুর।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ অক্টোবর, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন