শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অক্টোবর, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে বার্ধক্য জনিতকারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বিকেল ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাযা শেষে শেখটোলা কেন্দ্রীয় গোরস্থান তার মরদেহ দাফন করা হয়।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ অক্টোবর, ২০২৩ ০৭:৪২ পূর্বাহ্ন