শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নবনির্মিত তিন একাডেমিক ভবন উদ্বোধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অক্টোবর, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নবনির্মিত তিন একাডেমিক ভবন উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, জাবড়ী কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন ও চৈতন্যপুর দাখিল মাদ্রাসার নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল ২০৪১ বাস্তবায়ন করতে গরিব-দুঃখী মানুষকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।
     
    তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে বিগত বছরগুলোতে দেশের শিক্ষাখাতে সংখ্যাগত দিক দিয়ে প্রসার ঘটেছে। দেশের বিশাল সংখ্যক তরুণ সমাজকে শিক্ষার আওতায় নিয়ে আসতে সংখ্যাগত প্রসারের এ উদ্যোগ ছিল অপরিহার্য। তবে শিক্ষার মানোন্নয়নকেই এখন সরকার সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে। এতে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ অক্টোবর, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন