শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাজায় ১৭ দিনে ২ হাজার শিশু নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ অক্টোবর, ২০২৩ ০৯:২১ পূর্বাহ্ন

    গাজায় ১৭ দিনে ২ হাজার শিশু নিহত

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় মাত্র ১৭ দিনে দুই হাজারের বেশি শিশু নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।

    সংস্থাটি বলেছে, গত ১৭ দিনে গাজায় অন্তত দুই হাজার শিশু নিহত হয়েছে। আর পশ্চিম তীরে ২৭ শিশু নিহত হয়েছে।


    সংস্থাটি বলছে, গাজায় ১০ লাখের বেশি শিশু আটকা পড়েছে। তাদের যাওয়ার জন্য নিরাপদ কোনো জায়গা নেই। গুরুত্বপূর্ণ হাসপাতালে ওষুধ ও বিদ্যুতের অভাবে তাদের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা করেছে সংস্থাটি।

    এর আগে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজায় আশঙ্কাজনক হারে শিশুরা মারা যাচ্ছে। তাদের জন্য এখনই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

    গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সংঘাতের জন্য একে অপরের ওপর দোষারোপ করছে ইসরায়েল-ফিলিস্তিন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ অক্টোবর, ২০২৩ ০৯:২১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ অক্টোবর, ২০২৩ ০৯:২১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ অক্টোবর, ২০২৩ ০৯:২১ পূর্বাহ্ন