শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১২ পুলিশসহ ২২ জন নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ অক্টোবর, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন

    মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১২ পুলিশসহ ২২ জন নিহত

    সহিংসতা কবলিত মেক্সিকোতে মাদক পাচার সংক্রান্ত সশস্ত্র দূর্বৃত্তদের দুই দফা হামলায় সোমবার প্রায় ১২ পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ বলেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যে অজ্ঞাতনামা হামলাকারীরা কয়ুদা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহল দলকে লক্ষ্য করে হামলা চালায়।

    তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে হামলায় পৌর পুলিশ বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছে। হামলার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।
    কর্তৃপক্ষ জানায়, পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে দ্বিতীয় দফা হামলায় পাঁচজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছে।
    সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, এক দল বন্দুকধারী তাকাম্বারো শহরে মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়।
    দপ্তর জানায়, সেখানে হামলায় মেয়রের ভাই আহত হয়েছে।

    সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে বন্দুকধারীদের বেশ কয়েকটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চালাতে দেখা গেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ অক্টোবর, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ অক্টোবর, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন