শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আদালতের বারান্দায় বাদীর ভাইকে মারধর পিরোজপুরে

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ অক্টোবর, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ন

    আদালতের বারান্দায় বাদীর ভাইকে মারধর পিরোজপুরে

    পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের বারান্দায় বাদীর ভাইকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মীর পিরোজপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইতে আদেশ দিয়েছেন।

    আদালতে করা অভিযোগ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামে বাড়ী সবুজ মীরের, তার বাবার নাম লুৎফর রহমান মীর।

    বাদী সবুজ মীর দৈনিক জাগো কন্ঠের এই প্রতিবেদককে জানিয়েছেন একই এলাকার লিজা বেগম, শামীম হোসেন ওরফে জাফরিন, সোহেল, মুন্নি বেগম, আব্বাস, আব্দুল জলিল,মজিতন বিবি এর সাথে  তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

    গত ৯ অক্টোবর আমার ভাই ওলিউর রহমান আমাদের বাড়ী সংলগ্ন বাগান থেকে সুপারী পারাতে গেলে আমার ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি আমার ভাই প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে। যে ঘটনায় পিরোজপুর ম্যাজিষ্ট্রেট আদালতে  একটি মামলা দায়ের করা হয়। যে মামলার বাদী আমার বাবা লুৎফর রহমান।

    সবুজ মীর আরো জানান, মামলার আসামী মুন্নি সহ অন্যরা দস্যু প্রকৃতির। তাদের বিরুদ্ধে আমাদের পক্ষথেকে অভিযোগ দেয়া হয়েছে। মুন্নীর স্বামী আব্বাস একাধিক মাদক মামলার  হাজত বাস করেছে। মুন্নির আশ্রয়ে তার স্বজনরা আরো বেপরোয়া।
     ঘটনার দিন রবিবার (১৫ অক্টোবর) পিরোজপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমার ভাইয়ের মামলার শুনানী শেষে এজলাসের সামনের বারান্দার বের হই। তখন আসামীরা চারদিক থেকে আমাকে ঘিরে ফেলে আমাকে মারধর করে এবং আমার স্বর্ণের আংটি, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পথচারীরা আমাকে উদ্ধার করে।

    আইনজীবী নিজামউদ্দিন জানান, একটা অভিযোগ আদালতে হয়েছে, আদালত বিষয়টি তদন্ত করার জন্য পিরোজপুর পিবিআইকে আদেশ দিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৪ অক্টোবর, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ অক্টোবর, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ন