শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতা নজরুল

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৮:০৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতা নজরুল

    উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুূদান দিলেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম।

    শনিবার  (২১ অক্টোবর) বিকাল থেকে  রাত পর্যন্ত শিবগঞ্জ  উপজেলা শাহবাজপুর, দাইপুখুরিয়া, চককীতী, মোবারকপুর সহ বিভিন্ন  ইউনিয়নের  পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। উপজেলায় মোট ৪৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।

    পরিদর্শন কালে তিনি পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী।

    পাশাপাশি উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা হিসেবে নগত অর্থ ও প্রতিটি পূজা মন্ডপে  ফলের ডালা  অর্পণ করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

    এ সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন  , ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহাসহ আওয়ামীলীগেরঅংগ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মী বৃন্দ উপস্থিত  ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ অক্টোবর, ২০২৩ ০৮:০৭ পূর্বাহ্ন